ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চুয়াডাঙ্গায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (৪ জুলাই) বিকাল পৌনে ৬টায় সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সমাবেশ শেষে বিশাল গণ মিছিল বের হয়ে শহরের কবরী রোড, কলেজ রোড, কোর্ট মোড়, পুরাতন হাসপাতাল রোড, শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ শেষে একই স্হানে এসে শেষ হয়।
জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে জেলা সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, '৭২ শতাংশ এদেশের জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু বিএনপি সংখ্যা গরিষ্ঠ আসন পাওয়ার পর জুলাই সনদ অস্বীকার করছে। আমরা যেকোন মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করব'।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী জুবায়ের খান ও এনসিপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে সাবেক দুই এমপিসহ ৮ নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল
গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুলের পোশাক বিতরণ