স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল বেনাপোলে আটক

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেলকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার দুপুরে চিকিৎসার উদ্দেশ্যে বৈধ প্রক্রিয়ায় ভারতে যাওয়ার সময় স্টপলিস্টে তার নাম থাকায় তাকে আটক করা হয়। পরে বেনাপোল পোর্ট থানা হয়ে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।

শাহরিয়ার করিম রাসেল ঝিনাইদহ পৌরসভার আরাপপুর উকিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রের দাবি, ২০২৪ সালে দায়ের হওয়া একটি মামলায় তিনি আসামি হলেও আদালত থেকে জামিনে ছিলেন। চিকিৎসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বৈধভাবে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বুধবার রাতে বেনাপোল থেকে তাকে ঝিনাইদহে আনা হয়েছে। ঝিনাইদহ শহরে ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

রাসেলের ফুফাতো ভাই খালিদ বিন শিশির বলেন, ‘আগের মামলাগুলোতে আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। বুধবার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।’

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্টপলিস্টে তার নাম অন্তর্ভুক্ত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

Attr
আরও পড়ুন