জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সোমবার (১০ মার্চ)সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
মহড়া শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
এসময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদাউস, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা দুর্নীতি কমিটির সভাপতি সমাজসেবক ডাক্তার আবুল কালাম বাবলা,ফায়ার সার্ভিস সাতক্ষীরার উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম প্রমুখ।