জয়পুরহাট সীমান্তে ৫১ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

জয়পুরহাট সীমান্ত এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির হিসাবে উদ্ধার করা পাথরটির আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কয়া বিওপি এলাকার ভূইডোবা নামক স্থানে অভিযান চালায় বিজিবির একটি বিশেষ দল। এ সময় সীমান্ত পিলার ২৮২/২৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাথরটি উদ্ধার করা হয়।

বিজিবির ভাষ্য, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র পাথরটি ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় লুকিয়ে রেখেছিল। উদ্ধারের পর নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মাধ্যমে পাথরটির সত্যতা যাচাই করা হয় এবং এ-সংক্রান্ত সনদ সংগ্রহ করা হয়েছে।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক সম্পদটি আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এমসিএইচ
আরও পড়ুন