রামেক হাসপাতালে হাজতির মৃত্যু

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০২:৫৩ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (২ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে তিনি মারা যান।

মৃত হাজতি মো. বাচ্চু (৩৫) রাজশাহীর চারঘাট উপজেলার হাক ঝিকরা গ্রামের বাসিন্দা। কারাগারে তার হাজতি নম্বর ছিল  ১১১১৬/২৪। 

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ বাচ্চুকে সকালে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। 

কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ হাসপাতালের মারচুয়ারিতে রাখা হয়েছে। পরবর্তী পুলিশি আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 

 

RA
আরও পড়ুন
সর্বশেষপঠিত