সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সোমবার (৯ ফেব্রুয়ারি) ‘ফুল কোর্ট’ সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি অংশগ্রহণ করবেন। সভায় অধস্তন (নিম্ন) আদালতের ২০২৬ সালের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
সাধারণত বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নীতি নির্ধারণী সিদ্ধান্ত এবং বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনার জন্য প্রধান বিচারপতি ‘ফুল কোর্ট’ সভা ডেকে থাকেন। এটি সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী সর্বোচ্চ সভা হিসেবে বিবেচিত।
২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ, অব্যাহতি পাচ্ছেন ৫ লাখ নেতাকর্মী
