রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অফিস ও আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময় সূচিতে বলা হয়েছে, সকাল সোয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা  পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

AHA
আরও পড়ুন