পাকিস্তানের সঙ্গে ছিন্ন সম্পর্কে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়


গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সম্পর্কে ফেরার সিদ্ধান্ত নেয়ার ফলে পাকিস্তানের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আর কোনো বাধা রইলনা।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম

৯ বছর পর পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এক জরুরি সিন্ডিকেট সভা ডেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেন। 

তবে গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সম্পর্কে ফেরার সিদ্ধান্ত নেয়ার ফলে পাকিস্তানের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আর কোনো বাধা রইলনা। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানে উচ্চশিক্ষা নিতে পারবেন। এছাড়াও পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতিসহ নানা সহযোগিতা বিনিময়ও করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা জানান  শিক্ষার্থী ও শিক্ষকদের  স্বার্থে ২০১৫ সালের আগে পাকিস্তানের সঙ্গে যেভাবে সম্পর্ক ছিল এখন সেটি থাকবে।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট  আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান  হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয় পাকিস্তানের। এরই ধারাবাহিকতায়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় পাকিস্তানের সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

SR/WA
আরও পড়ুন