কেন আর বিয়ে করেননি কাঞ্চনের প্রথম স্ত্রী

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ এএম

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর তুলনায় অনেক কম আলোচনায় থাকেন প্রথম স্ত্রী অভিনেত্রী অনিন্দিতা দাস। এমনকি অভিনেতার সঙ্গে বিচ্ছেদের বহু বছর পেরিয়ে গেলেও এখনো সিঙ্গেল থেকে রয়েছেন তিনি।

ডিভোর্স আর বিয়ে নিয়ে সবসময় কটাক্ষের মুখে পড়েন অভিনেতা ও তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক। ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ে করায় অভিনেতাকে নিয়ে চলে তুমুল আলোচনা। 
  
সে যাই হোক, বহু মানুষের মনেই প্রশ্ন, কেন ডিভোর্সের এতগুলো বছর পরেও আর বিয়ে করেননি অনিন্দিতা?

জানা যায়, অনিন্দিতা বর্তমানে শহর কলকাতায় একটি ফ্ল্যাটে নিজের মা বাবা ও ছোট্ট একটি পোষ্য বিড়ালকে (মাম্বো) নিয়ে সুখের জীবনযাপন করছেন। আপাতত বয়স্ক মা-বাবার যত্ন আর অভিনয়ই তার মূল লক্ষ্য।

কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের সময় এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছিলেন অনিন্দিতা। জানিয়েছিলেন, প্রেম, ভালোবাসার কোনো জায়গা নেই তার জীবনে। সঙ্গে স্পষ্ট করেছিলেন, অতীতে সম্পর্ক নিয়ে তার অভিজ্ঞতা অনেক খারাপ, তাই সেসবে আর পড়তে চান না।

উল্টো অনিন্দিতার প্রশ্ন ছিল, ‘সংসারে কি শুধু একজন স্বামী আর স্ত্রী থাকে? মা-বাবা ও সন্তানকে নিয়েও তো সংসার হয়।’ সঙ্গে স্পষ্ট করেছিলেন, অভিনয় ও লেখালেখি নিয়ে যথেষ্ট ব্যস্ত তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা হোক বা সঙ্গী নির্বাচন, সবকিছুই আপাতত স্থগিত রেখেছেন।

জানা যায়, জীবনে সেভাবে প্রতিষ্ঠা পাওয়ার আগেই অনিন্দিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কাঞ্চন মল্লিক। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য ছিল তাদের। তবে ডিভোর্সের পর, একটা পয়সাও খোরপোশ নেননি প্রাক্তন স্বামীর কাছ থেকে। এমনকি কাঞ্চন মল্লিককে নিয়ে কোনোরকম মন্তব্য করা থেকেও বিরত থাকেন তিনি।

উত্তরবঙ্গে মাথাভাঙ্গার মেয়ে অনিন্দিতা, ছোটবেলা থেকে লেখাপড়ায় তুখোড়। রবীন্দ্রভারতীতে কলা বিভাগে কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ নিয়ে সংগীত চর্চায় রিসার্চ করেছেন। নামের সঙ্গে আছে ডক্টরেট উপাধি। লিখেছেন বইও। তবে পড়াশোনা আর ক্যারিয়ারে এত সাফল্য থাকা সত্ত্বেও সাংসারিক জীবনে পাননি সুখের দেখা।

RK
আরও পড়ুন