ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৬ জনের সন্ধানে অভিযান

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে আগুনে পুড়ে যাওয়া একটি মিষ্টান্ন তৈরির কারখানায় নিখোঁজ ৩৬ জনের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার উদ্ধারকর্মীরা কারখানার আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন অংশে তল্লাশি চালান। শনিবার বিকেলে রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেরাং জেলার ফনুসা আগুং মুলিয়া কারখানায় আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে রাজধানী জাকার্তার একটি অফিস ভবনে আগুন লেগে অন্তত ২২ জন নিহত হন। ২০২৩ সালে দেশটির একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়। 

সূত্র: এএফপি

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত