ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস। মাসের দ্বিতীয় সপ্তাহজুড়ে চলছে ভ্যালেন্টাইন উইক, আর তারই অংশ হিসেবে আজ (১১ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে ‘প্রমিস ডে’। ভালোবাসার সম্পর্ককে আরও দৃঢ় ও অর্থবহ করে তুলতেই দিনটি উদযাপন করেন প্রেমিক-প্রেমিকারা।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভালোবাসার সপ্তাহের প্রতিটি দিনেই রয়েছে আলাদা তাৎপর্য। সেই ধারাবাহিকতায় প্রমিস ডে হলো একে অপরকে প্রতিশ্রুতি দেওয়ার দিন। সম্পর্কের টানাপোড়েন ভুলে নতুন করে আস্থা ও অঙ্গীকারের মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেয় এই দিনটি।
বিশেষজ্ঞদের মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বিশ্বাস, সততা ও সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনেকেই এ দিনে প্রিয়জনকে প্রতিশ্রুতি দেন যে কোনো কঠিন সময়ে পাশে থাকার। জীবনের উত্থান-পতনের পথে একে অপরের শক্তি হয়ে থাকার অঙ্গীকার সম্পর্ককে আরও মজবুত করে।
সততার প্রতিশ্রুতিও এ দিনের অন্যতম গুরুত্ব বহন করে। সম্পর্কের ক্ষেত্রে গোপনীয়তা ও অবিশ্বাস দূর করতে খোলামেলা যোগাযোগ জরুরি। তাই প্রমিস ডে-তে সঙ্গীর কাছে সৎ থাকার এবং কোনো বিষয় গোপন না করার অঙ্গীকার করতে পারেন।
ভালোবাসার সঙ্গে সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতিও সমানভাবে গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। তাই এই দিনে সঙ্গীকে ভালোবাসা ও সম্মান করার অঙ্গীকার নতুন করে সম্পর্ককে প্রাণবন্ত করে তুলতে পারে।
পশ্চিমা দেশগুলোতে ছোটখাটো ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ারও একটি উপলক্ষ হিসেবে দিনটি পালন করা হয়। সম্পর্ক পুরোনো হোক বা নতুন আজকের দিনটি প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে তাকে বিশেষ অনুভব করানোর সুযোগ।
এ দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই প্রিয়জনকে ছোট উপহার দেন। ফুল, চকলেট কিংবা ব্যক্তিগত কোনো স্মারক উপহার সম্পর্কের বন্ধনকে আরও উষ্ণ করে তুলতে পারে।
ভালোবাসার এই বিশেষ দিনে প্রতিশ্রুতি হোক আন্তরিকতার, আস্থার ও সারাজীবন পাশে থাকার।
কেন উপহার দেওয়া হয় টেডি বিয়ার?
ভালোবাসার সপ্তাহে প্রিয়জনকে মিষ্টতায় ভরিয়ে দেওয়ার দিন
