পুষ্টিগুণে সমৃদ্ধ ডার্ক চকলেট

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৪ পিএম

খবর সংযোগ ডেস্ক: চকলেট পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। যে কোন বয়সেই পছন্দের খাবারের তালিকায় থাকে চকলেট। তবে বেশিরভাগ সময়ই বাচ্চাদের চকলেট খেতে বিধি-নিষেধ দেওয়া হয়। কেউ কেউ বলেন চকলেট স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। কিন্তু জানেন কি, ডার্ক চকলেট প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ। পরিমিত পরিমাণে খাঁটি ডার্ক চকলেট খুবই স্বাস্থ্যকর। ডার্ক  চকলেটে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং খনিজ। যা আপনার হৃদরোগ থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে। তবে ডার্ক চকলেট পরিমিতভাবে খাওয়া ভালো।

ডার্ক চকলেটে স্বাস্থ্য উপকারিতা: 

*** ডার্ক চকলেটের পুষ্টিগুণ: ৭০ থেকে ৮৫ শতাংশ কোকো সম্পন্ন ১০০ গ্রামের ডার্ক চকলেটের একটি বারে পাওয়া যায় ১১ গ্রাম ফাইবার, ৬৬ শতাংশ আয়রন, ৫৭ শতাংশ ম্যাগনেসিয়াম, ১৯৬ শতাংশ কপার ও ৮৫ শতাংশ ম্যাংগানিজ। সঙ্গে পাবেন স্যাচুরেটেড এবং মোনোস্যাচুরেটেড ফ্যাটও। এছাড়া শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ডার্ক চকলেটে। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং সেলেনিয়াম।

*** রক্তচাপ নিয়ন্ত্রণ: ডার্ক চকলেটের ফ্ল্যাভানয়েডগুলি নাইট্রিক অক্সাইড (NO) (5) তৈরি করে।  যার ফলে মস্তিষ্ক ধমনিকে বিশ্রাম নেওয়ার বার্তা পাঠায়। তাই রক্ত চলাচল আরও সহজে হয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

*** হৃদরোগ: ডার্ক চকোলেট দীর্ঘ দিন ধরে খেলে ধমনিতে কম কোলেস্টেরল জমে। এটি শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। ফলে কমে হৃদরোগের ঝুঁকি।

*** ক্যান্সার প্রতিরোধক: নিয়মিত ডার্ক চকলেট খেলে শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায়। যার ফলে স্বাভাবিকভাবেই ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি আরও জটিল রোগ থেকেও রাক্ষা পাওয়া যাবে। 

*** ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ডার্ক চকলেটে কোকোয়া থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। টানা ৮ সপ্তাহ যদি নিয়মিত ডার্ক টকলেট খাওয়া যায়, তাহলে একদিকে যেমন রক্তে সুগারের মাত্রা কমতে শুরু করে, তেমনি রক্তচাপও স্বাভাবিক হয়ে যায়।

*** সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা: ডার্ক চকলেটে যে বায়ো অ্যাক্টিভ পদার্থ থাকে তা ত্বকের জন্য বেশ উপকারি। ত্বকে রক্ত চলাচল বাড়িয়ে ত্বক উজ্জ্বল দেখাতে সাহায্য করে ডার্ক চকলেট। সূত্র: হেলথ লাইন।

RB
আরও পড়ুন