বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ৯ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের জন্য মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জনকে এ পুরস্কার ঘোষণা করা হয়।

২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন:
১. কবিতা: মোহন রায়হান
২. কথাসাহিত্য: নাসিমা আনিস
৩. প্রবন্ধ/গদ্য: সৈয়দ আজিজুল হক
৪. শিশুসাহিত্য: হাসান হাফিজ
৫. অনুবাদ: আলী আহমদ
৬. গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
৭. বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী
৮. মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’ অনুমোদন করে। আগামী ২৬ ফেব্রুয়ারি একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

FJ
আরও পড়ুন