ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ভোটারদের মাঝে এখন সবচেয়ে বড় প্রশ্ন ‘আমার ভোটকেন্দ্র কোনটি?’ গত ২৪ ঘণ্টায় গুগল সার্চে বাংলাদেশে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ‘ভোট সেন্টার চেক বিডি’ (Vote Center Check BD) শব্দটি। ভোটারদের এই জিজ্ঞাসা মেটাতে এবার অ্যাপ, ওয়েবসাইট, এসএমএস ও হটলাইনসহ একাধিক আধুনিক সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির ওয়েবসাইটে যেভাবে জানবেন নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই নিজের কেন্দ্রের অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে। প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো:
১. ইসির ওয়েবসাইটে থাকা ‘ভোট কেন্দ্র’ অপশনে ক্লিক করুন।
২. আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) এবং জন্ম তারিখ প্রদান করুন।
৩. ‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে আপনার কেন্দ্রের নাম ও অবস্থান চলে আসবে।
ওয়েবসাইটে কেবল কেন্দ্রের নামই নয়, বরং ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং ম্যাপে কেন্দ্রের সঠিক অবস্থানও দেখে নেওয়ার সুযোগ রয়েছে।
অ্যাপ ও এসএমএস সেবা স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও ভোটাররা চাইলে বিশেষ অ্যাপ বা হটলাইনের মাধ্যমে তথ্য জানতে পারছেন। এছাড়া নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস পাঠিয়েও ফিরতি মেসেজে কেন্দ্রের নাম ও ভোটার নম্বর জেনে নেওয়া যাচ্ছে।
গুগল সার্চে হিড়িক ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিপুল সংখ্যক নতুন ভোটার এবং কেন্দ্র পুনর্বিন্যাসের কারণে এবার অনলাইনে কেন্দ্র খোঁজার প্রবণতা অনেক বেশি। বিশেষ করে তরুণ ভোটাররা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আগেভাগেই তাদের সিরিয়াল নম্বর নিশ্চিত করে নিচ্ছেন, যাতে ভোটের দিন কোনো ভোগান্তিতে পড়তে না হয়।
নির্বাচন কমিশন ভোটারদের অনুরোধ জানিয়েছে, ভোটকেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই নিজের সিরিয়াল বা ক্রমিক নম্বরটি সংগ্রহ করে রাখতে, যা ভোটদান প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করবে।
জাল ভোট দিলে হতে পারে যেসব শাস্তি
