ঢাকায় আসছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

দ্বিপক্ষীয় সফরে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর) তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তিন দিনের সফরে মঙ্গলবার রাত ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে লিউ হাইশিংয়ের।

সফরসূচি অনুযায়ী, বুধবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। এদিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি জাতীয় জাদুঘরও পরিদর্শন করবেন চীনা মন্ত্রী।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দেওয়া প্রাতরাশে অংশ নেবেন লিউ হাইশিং। পরে তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ঢাকার মাতুয়াইলের একটি চ্যারিটি স্কুলের কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

তিন দিনের সফর শেষে বৃহস্পতিবারই তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

উল্লেখ্য, লিউ হাইশিংয়ের বাবা লিউ শুচুইং আশির দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন তিনি।

এমইউ
আরও পড়ুন