'পেন্টাগনের নেতৃত্ব দুর্বল করেছেন হেগসেথ', পদত্যাগের আহ্বান সাবেক চিফ অব স্টাফের

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিচালনা এবং পেন্টাগনের ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগ দাবি করেছেন তাঁর সাবেক চিফ অব স্টাফ জো ক্যাসপার। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি জানান।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম তিন মাসে হেগসেথের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্যাসপার। সাক্ষাৎকারে তিনি ইরান যুদ্ধ পরিচালনাকে ‘চরম বিশৃঙ্খল’ বলে বর্ণনা করেন। একই সঙ্গে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া এবং নিজের জনসম্মুখের ভাবমূর্তি তৈরিতে হেগসেথের মনোযোগের সমালোচনা করেন।

ক্যাসপার বলেন, ‘পিটের কার্যকরভাবে কাজ করার সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। খুব শিগগিরই তিনি কার্যকরভাবে কাজ করার সব সক্ষমতা হারাবেন। এ কারণে এবং আরও কিছু কারণে তাঁর সময় শেষ করার সিদ্ধান্ত নেওয়া উচিত।’

হেগসেথের অধীনে একাধিক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিদায় কাউকে বরখাস্ত করা হয়েছে, কেউ পদত্যাগ করেছেন পেন্টাগনের নেতৃত্বকে দুর্বল করে দিয়েছে বলেও মন্তব্য করেন ক্যাসপার। তাঁর ভাষায়, মার্কিন সেনাবাহিনী কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে।

তবে ক্যাসপারের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি ক্যাসপারকে ‘অসন্তুষ্ট সাবেক কর্মী’ হিসেবে অভিহিত করে তাঁর বক্তব্যকে মনগড়া গুজব ছড়ানোর চেষ্টা বলে মন্তব্য করেন।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত