তিতাসের গ্রাহকদের স্বল্পচাপ ও ভোগান্তির আশঙ্কা

ত্রুটির কারণে কমেছে গ্যাস সরবরাহ, ভোগান্তিতে তিতাস গ্রাহকরা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে গেছে। এর প্রভাবে ঢাকা ও আশপাশের তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় চুলার আগুন স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। ফলে আবাসিক, শিল্প, বাণিজ্যিকসহ সব ধরনের গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন।

প্রতিষ্ঠানটি জানায়, গ্যাসের চাপ কম থাকায় রান্নাবান্নায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে। পাশাপাশি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের উৎপাদন ও দৈনন্দিন কার্যক্রমেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই গ্যাস স্বল্পচাপ অব্যাহত থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, গত কয়েক দিন ধরেই গ্যাস সংকটে ভোগান্তিতে রয়েছেন তিতাসের আওতাধীন এলাকার গ্রাহকরা। নতুন করে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় সংকট আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

AM
আরও পড়ুন
সর্বশেষপঠিত