সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জয়নুল আবদীন ফারুক রোববার (২০ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তিনি সিঙ্গাপুরে যান। দীর্ঘদিন ধরে মেরুদন্ডের হাড়ের যন্ত্রনায় ভুগছেন তিনি। তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। জয়নুল আবেদীন ফারুক জানিয়েছেন, ২০১১ সালের ৬ জুলাই সকালে বিএনপির ডাকা হরতালে পুলিশ সদস্যরা তার ওপর হামলা চালিয়ে নির্মমভাবে নির্যাতন করেন। এতে তিনি গুরুতরভাবে আহত হন। তার মেরুদণ্ডের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

অসুস্থতার বিষয়ে জয়নুল আবদীন ফারুক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দীর্ঘ ১৫ বছর জেল-জুলুম সহ্য করেছি। মেরুদণ্ডের অসহনীয় যন্ত্রণা নিয়েও আন্দোলন-সংগ্রামের মাঠ ছেড়ে যাইনি। দেশ-বিদেশে বহুবার চিকিৎসা করিয়েও এই যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি মেলেনি। আল্লাহর অশেষ রহমত এবং আমার এলাকার মানুষের ভালোবাসায় কোনোমতে টিকে আছি।’

 

জেএম
আরও পড়ুন