সৌদি আরবের আকাশে আজ রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সেখানে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর পবিত্র মাহে রমজান মাস শুরু হবে আগামীকাল বুধবার।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। আর রমজানের প্রথম দিন হবে আগামীকাল বুধবার।

