কেইনের পেনাল্টি গোলে এগিয়ে ইংল্যান্ড

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৩:০৭ এএম

ম্যাচের ১১ মিনিটে ডি বক্সে লুকা মদ্রিচের ফাউলে পেনাল্টি পায় ইংল্যান্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচে পেনাল্টিতে গোলে হ্যারি কেইন। 

 ইংলিশরা পেনাল্টিতে হ্যারিকেইনের গোলে ১-০ তে এগিয়েছে। তবে প্রথমবার পেনাল্টিত নিতে গিয়ে মিস করেন কেইন।

১৯৬৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর আর কখনও শিরোপার স্বাদ পায়নি ইংলিশরা। 

ছয় দশকের দীর্ঘ অপেক্ষা ও আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়েই এবার উত্তর আমেরিকায় বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে ‘থ্রি লায়ন্স’রা। প্রথম পরীক্ষাই কঠিন—প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়া একাদশ:

ডোমিনিক লিভাকোভিচ; জোসিপ স্টানিসিচ, জোশকো গভার্দিওল, জোসিপ সুতালো, লুকা ভুসকোভিচ; লুকা মদ্রিচ, মারিও পাশালিচ, মার্টিন বাতুরিনা, পেতার সুচিচ; ইভান পেরিসিচ, পেতার মুসা।

ইংল্যান্ড একাদশ:

জর্ডান পিকফোর্ড; এজ্রি কনসা, নিকো ও’রেইলি, জন স্টোনস, রিস জেমস; ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন; জুড বেলিংহাম, হ্যারি কেইন; অ্যান্থনি গর্ডন, ননি মাদুয়েকে।

HN
আরও পড়ুন