বিশ্বকাপে হেভিওয়েট ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। কেউই কাউকে ছাড় দেয়নি।
পেনাল্টির পর ৪২ মিনিটে আরেকটি গোল দিয়ে ইংল্যান্ডকে এগিয়ে নিয়েছিলেন হ্যারি কেইন। তবে ৩৬ মিনিটে মার্টিন বাতুরিনা ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে পিটার মুসার গোলে সমতা আনে ক্রোয়েশিয়া।
ইংল্যান্ড ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক হ্যারি কেইন।
তবে ক্রোয়েশিয়া পিছিয়ে থাকেনি। সমতায় ফেরান মার্টিন বাতুরিনা। তার জোরালো প্রচেষ্টায় ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড রক্ষা করতে পারেননি।
প্রথমার্ধের শেষ দিকে আবারও এগিয়ে যায় ইংল্যান্ড। ডেকলান রাইসের নিখুঁত কর্নার থেকে উড়ে এসে হেডে জাল খুঁজে নেন কেন, ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
এদিকে বিরতির আগে যোগ করা সময়ে ইভান পেরিসিচের হেড থেকে বল পেয়ে কাছ থেকে নিচু শটে গোল করেন মুসা।
এতে আবারও সমতায় ফিরে আসে ক্রোয়েশিয়া। এই সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
কেইনের পেনাল্টি গোলে এগিয়ে ইংল্যান্ড
বিবর্ণ রোনালদো, পর্তুগালকে রুখে ইতিহাস কঙ্গোর