বিশ্বকাপে সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচে ৭৩ মিনিট পর্যন্ত ছিলো গোলশূন্য সমতা। এরপরই শুরু হয় লড়াই, যেখানে ১০ জনের বসনিয়াকে চেপে ধরেছিল সুইসরা।
বিরতির পর তিন মিনিটেই গোলের খাতা খোলেন বদলি ইয়োহান মানজামবির। সুইজারল্যান্ড তার জোড়া গোলে বসনিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে।
এর আগে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। ম্যাচে সুইজারল্যান্ডের পক্ষে মানজামবির জোড়া গোল ছাড়া একবার করে স্কোরশিটে নাম তোলেন রুবেন ভার্গাস ও গ্রানিত জাকা। বিপরীতে, বসনিয়ার ব্যবধান কমায় এরমিন মাহমিচের গোল।
৭১ মিনিটে সুইস মিডফিল্ডার জোহান মানজাম্বি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। মিনিট তিনেক পর দুর্দান্ত এক ভলিতে তিনি ম্যাচের ডেডলক ভেঙে বিশ্বকাপের প্রথম গোলটি করেন।
৮৪ মিনিটে ভার্গাস সুইসদের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন। এর মিনিট চারেক আগে বিপজ্জনক ট্যাকলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বসনিয়ার তারিক মুহারেমোভিচ। ফলে দলটি ১০ জনের দলে পরিণত হয়।
মানজাম্বি ৯০তম মিনিটে ভার্গাসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। আর অতিরিক্ত সময়ে ম্যাচের একেবারে শেষ কিকে পেনাল্টি থেকে গোল দিয়ে ব্যবধান আরও বাড়ান সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত জাকা।
বসনিয়ার পক্ষে এর আগে এক গোল শোধ করেন এরমিন মাহমিচ।