টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রথম পর্বের উত্তেজনা শেষে চূড়ান্ত হয়েছে সুপার এইটের লড়াই। এখন পর্যন্ত সাতটি দল তাদের জায়গা নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ রোমাঞ্চকর লড়াইয়ের পর সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিদায় এবং জিম্বাবুয়ের নাটকীয় উত্থান ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে।
আইসিসির পূর্বনির্ধারিত সিডিং অনুযায়ী সুপার এইটের দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে:
গ্রুপ ১: ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ ২: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং (পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস)।
সুপার এইটের ২ নম্বর গ্রুপের একটি জায়গা এখনো খালি রয়েছে। নামিবিয়ার বিপক্ষে পাকিস্তান জয় পেলে তারা সুপার এইটে উঠবে। তবে পাকিস্তান হেরে গেলে কপাল খুলবে যুক্তরাষ্ট্রের। অন্যদিকে গাণিতিক হিসেবে ক্ষীণ সম্ভাবনা টিকে আছে নেদারল্যান্ডসেরও।
এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ২০২১-এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিদায়। ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে পরবর্তী রাউন্ডে ওঠায় অজিদের বিদায় ঘণ্টা বেজে যায়।
সুপার এইটের পূর্ণাঙ্গ সূচি:
২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার এইটের ডামাডোল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস।
২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭:৩০, কলম্বো)
২২ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড (বেলা ৩:৩০, পাল্লেকেলে); ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ)
২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে (সন্ধ্যা ৭:৩০, ওয়াংখেড়ে)
২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭:৩০, পাল্লেকেলে)
২৫ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড (সন্ধ্যা ৭:৩০, কলম্বো)
২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (বিকেল ৩:৩০, আহমেদাবাদ); ভারত বনাম জিম্বাবুয়ে (সন্ধ্যা ৭:৩০, চেন্নাই)
২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (সন্ধ্যা ৭:৩০, কলম্বো)
২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭:৩০, পাল্লেকেলে)
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে (বিকেল ৩:৩০, দিল্লি); ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (সন্ধ্যা ৭:৩০, কলকাতা)
সুপার এইটের দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালের টিকিট পাবে।
নিশাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে শ্রীলঙ্কা
