জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার

অস্ট্রেলিয়ার মানবিক ভিসা পেলেন ৫ ইরানি নারী ফুটবলার

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

এশিয়ান কাপ থেকে বিদায়ের পর ইরানের নারী ফুটবল দলের পাঁচ সদস্যকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির অভিবাসনমন্ত্রী টনি বার্ক জানান, নিরাপত্তা উদ্বেগের কারণে খেলোয়াড়দের পুলিশ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং চাইলে দলের অন্য সদস্যদেরও অস্ট্রেলিয়ায় থাকার সুযোগ দেওয়া হয়েছে।

মানবিক ভিসা পাওয়া খেলোয়াড়রা হলেন ফাতেমেহ পাশানদিদেহ, জাহরা গানবাড়ি, জাহরা সারবালি, আতেফেহ রামাজানজাদেহ ও মোনা হামুদি। বার্ক বলেন, তারা রাজনৈতিক কর্মী নন, বরং নিরাপদে থাকতে চান এমন ক্রীড়াবিদ।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সংগীত না গাওয়ায় ইরানে তাদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয় এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরপর কয়েক দিন আলোচনার পর সোমবার (৯ মার্চ) পাঁচ খেলোয়াড় হোটেল ছেড়ে নিরাপদ স্থানে যান এবং মঙ্গলবার ভোরে তাদের ভিসা অনুমোদন করা হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অস্ট্রেলিয়া আশ্রয় না দিলে যুক্তরাষ্ট্র খেলোয়াড়দের নিতে প্রস্তুত। পরে তিনি জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ-এর সঙ্গে কথা বলেছেন এবং পাঁচ খেলোয়াড় ইতোমধ্যে সুরক্ষায় নেওয়া হয়েছে।

তবে অনেক খেলোয়াড়ের পরিবার ইরানে থাকায় তারা কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ফুটবলার ক্রেগ ফস্টার। অন্যদিকে দলের কোচ মারজিয়েহ জাফারি বলেছেন, তারা যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান।

সূত্র: বিবিসি

AS/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত