অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন ইরানের সাবেক দুই নারী ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ ও আতেফেহ রামেজানিজাদেহ। বৃহস্পতিবার (৬ আগস্ট) তারা বলেছেন, অস্ট্রেলিয়ার নাগরিক হতে পেরে তারা গর্বিত ও কৃতজ্ঞ।
গত মার্চে নারী এশিয়ান কাপের একটি ম্যাচের আগে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোর পর ইরানে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে। এরপর ইরানের প্রতিনিধিদলের আরও পাঁচ সদস্যসহ মোট সাতজন অস্ট্রেলিয়ার কাছে সুরক্ষা চেয়েছিলেন। পরে পাঁচজন দেশে ফিরে গেলেও পাসানদিদেহ ও রামেজানিজাদেহ অস্ট্রেলিয়াতেই থেকে যান।
বুধবার (৫ আগস্ট) ব্রিসবেনে এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের উপস্থিতিতে তাদের নাগরিকত্ব দেওয়া হয়। রামেজানিজাদেহ বলেন, অস্ট্রেলিয়ার নাগরিক হওয়া তার জন্য বিশেষ ও অবিস্মরণীয় মুহূর্ত। পাসানদিদেজাহও জানান, গত কয়েক মাসের কঠিন অভিজ্ঞতার পর এই অর্জন তার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়ার এক সপ্তাহ পর দুই ফুটবলারকে দেশটির ক্লাব ব্রিসবেন রোরের সঙ্গে অনুশীলন করতেও দেখা যায়। ক্লাবটি তাদের নতুন জীবনের এই পর্যায়ে পৌঁছাতে পেরে সন্তোষ প্রকাশ করেছে।
এদিকে ইরানের বাকি নারী ফুটবলারদের বর্তমান পরিস্থিতি স্পষ্ট নয়। তারা তুরস্ক হয়ে ইরানে ফেরার সময় জাতীয় দলের পোশাক পরা এবং মাথা ঢাকা অবস্থায় দেখা গিয়েছিল। দেশে ফেরার পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ তাদের ‘দেশের সন্তান’ হিসেবে অভিহিত করে স্বাগত জানান। সূত্র: টাইমস অব ইসরায়েল
ক্ষমতাধর ফিফাকে কেন ‘মাথানত’ করতে হলো
ক্ষমা চেয়ে পার পেলেন ফিফা সভাপতি
মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে ইন্টার মায়ামির দারুণ জয়