স্মার্টফোনেই ট্রাস্ট ব্যাংকে হিসাব খোলার সুযোগ, চালু হলো ই-কেওয়াইসি সেবা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত করতে ‘ট্রাস্ট মানি’ অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি ভিত্তিক ডিজিটাল হিসাব খোলার সুবিধা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। নতুন এ সেবার ফলে গ্রাহকরা কোনো শাখায় না গিয়েই স্মার্টফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ব্যাংক হিসাব খুলতে পারবেন।

সম্প্রতি ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের আওতায় আনুষ্ঠানিকভাবে ‘সহজতর অ্যাকাউন্ট ওপেনিং’ সেবাটি চালু করা হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

নতুন এ ব্যবস্থায় গ্রাহকদের হিসাব খোলার জন্য ব্যাংকের শাখায় সরাসরি যাওয়ার প্রয়োজন হবে না। নিজস্ব স্মার্টফোনের মাধ্যমে ‘ট্রাস্ট মানি’ অ্যাপ ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেই তারা দ্রুত হিসাব খুলতে পারবেন।

ব্যাংকটির এ উদ্যোগকে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকদের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সহজে, দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এএইচএ
আরও পড়ুন