৩৬ শতাংশ বেড়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের আয়

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১০:২৯ এএম

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে বস্ত্র খাতের তালিকাভূক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিকে (জুলাই’২৩ থেকে সেপ্টেম্বর’২৩) শেযারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৩ টাকা। গত বছরের (জুলাই’২২ থেকে সেপ্টেম্বর’২২) একইসময়ে ইপিএস ছিল ০.৩৯ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কোম্পানির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ০.৫৩ টাকা। গত বছর একইসময়ে ছিল ০.৩৯ টাকা। অর্থাৎ আগের বছরের প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ০.১৪ টাকা বা ৩৫.৯০ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) ০.০৯ টাকা। গত বছরে একই সময়ে ছিল ০.০৭ টাকা।

এছাড়া কোম্পনির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ৩০ সেপ্টেম্বর’২০২৩ পর্যন্ত ২৩.৭২ টাকা।

HKB
আরও পড়ুন