ঈদের আগে ভারতের পশ্চিমবঙ্গের ইমাম-মুয়াজ্জিনদের সুসংবাদ দিলো রাজ্যটির সরকার।
রোববার (১৫ মার্চ) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেখানকার মুয়াজ্জিনরা যে মাসিক ভাতা পান, সেটা আরো বৃদ্ধি করা হয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে পুরোহিত এবং মুয়াজ্জিনদের মাসিক সাম্মানি ৫০০ টাকা করে বৃদ্ধি করে আগামী মাস থেকে ২০০০ টাকা করে দেয়া হবে।
তিনি বলেন, সেই সাথে যে সকল পুরোহিত এবং মোয়াজ্জিনরা নতুন করে সঠিকভাবে আবেদন করছেন, সেগুলোও রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদন করে দেয়া হয়েছে।
মমতা লেখেন, আমরা এমন একটি পরিবেশ গড়ে তোলার জন্য গর্বিত, যেখানে প্রতিটি সম্প্রদায় এবং তাদের ঐতিহ্যকে মূল্য দেয়া হয় এবং শক্তিশালী করা হয়।
তিনি বলেন, আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যের রক্ষকরা যাতে তাদের প্রাপ্য স্বীকৃতি এবং সহায়তা পান, আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু 
