দক্ষিণ লেবাননের আরও ৯ শহর ছাড়ার নির্দেশ ইসরায়েলের

আপডেট : ১৬ মে ২০২৬, ১২:৪৮ পিএম

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর চুক্তি হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় দক্ষিণ লেবাননের ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে বাসিন্দাদের এই জোরপূর্বক বাস্তুচ্যুতির আলটিমেটাম দেওয়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, চিহ্নিত এই এলাকাগুলোতে যেকোনো মুহূর্তে বড় ধরনের সামরিক হামলা চালানো হবে, তাই বাসিন্দারা যেন অনতিবিলম্বে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

উদ্বেগজনক এই আদেশের আওতায় পড়া দক্ষিণ লেবাননের এলাকাগুলো হলো- কাকায়েত আল-স্নোবার, কাওথারিয়া আল-সিয়াদ, আল-মারওয়ানিয়াহ, আল-ঘাসানিয়াহ, তেফাহতা, আরজি (সিদোন), আল-বাবলিয়াহ, আনসার (নাবাতিয়াহ) এবং আল-বায়সারিয়াহ। দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সম্প্রসারণের পরপরই ইসরায়েলের এমন আগ্রাসী হুমকিতে অঞ্চলটিতে নতুন করে চরম আতঙ্ক ও উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন