জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর বাতিল, ইরানের সঙ্গে বৈঠক নিয়ে ধোঁয়াশা

আপডেট : ১৯ জুন ২০২৬, ১০:৩৮ এএম

ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আজ (১৯ জুন) রাতে সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, আজ রাতে ভাইস প্রেসিডেন্ট সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন না।

হোয়াইট হাউসের ওই মুখপাত্র এক বিবৃতিতে জানান, “ভাইস প্রেসিডেন্ট তার সংবাদ সম্মেলনে যেমনটি বলেছিলেন—আসন্ন কারিগরি আলোচনার পরিকল্পনাগুলো এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে সুযোগ পাওয়া মাত্রই রওনা হওয়ার জন্য মার্কিন প্রতিনিধি দল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

সুইজারল্যান্ড সফর পেছানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, “এই ধরনের উচ্চপর্যায়ের আলোচনার লজিস্টিকস ও সার্বিক প্রস্তুতি কখনোই সহজ বা আগে থেকে অনুমানযোগ্য হয় না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট আজ রাতে যাত্রা করছেন না।”

আলোচনার পরবর্তী সময়সূচি বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া মাত্রই তা গণমাধ্যমকে দ্রুত জানিয়ে দেওয়া হবে বলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত