যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার আগে সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইগ্নাজিও ক্যাসিস-এর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যাসিস আরাঘচিকে স্বাগত জানান এবং তাদের বৈঠকের একটি ছবিও প্রকাশ করেন।
ক্যাসিস বলেন, বর্তমানের চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতিতেও সুইজারল্যান্ড ও ইরানের মধ্যে বিদ্যমান আস্থার সম্পর্ক কূটনীতি, শান্তি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, ইরানে সুইজারল্যান্ডের ‘প্রটেক্টিং পাওয়ার’ ভূমিকা এই সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
বার্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় আলোচনার আগে এই বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের মধ্যে পারমাণবিক ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা এবং লেবাননের পরিস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। সূত্র: আলজাজিরা
সুইজারল্যান্ডে পৌঁছেছেন জেডি ভ্যান্স
সুইজারল্যান্ড পৌঁছেছেন তেহরানের প্রতিনিধিরা
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে যেসব ইস্যু গুরুত্ব পেতে পারে