ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার আগে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।
মার্কিন প্রতিনিধি দলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠকের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে তাদের করমর্দন করতে দেখা যায়।
স্থানীয় সময় বিকেলে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক সমাধানের বিভিন্ন বিষয় আলোচনায় প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, যা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা
সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচি'র বৈঠক
সুইজারল্যান্ডে পৌঁছেছেন জেডি ভ্যান্স