ট্রাম্পকে যৌথ বাহিনী প্রধানের সতর্কতা

অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে যুক্তরাষ্ট্র

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৫:১৭ এএম

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বা চলমান সামরিক অভিযানে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের তীব্র ঘাটতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতির কারণে অভিযানে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। ট্রাম্প প্রশাসনকে দেওয়া এই সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে যে, অপ্রতুল সরঞ্জাম নিয়ে মধ্যপ্রাচ্যে বড় সামরিক পদক্ষেপ চালানো যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর সাম্প্রতিক বিশ্লেষণেও এমন চিত্রের প্রমাণ মিলেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই আমেরিকার প্যাট্রিয়ট ও থাড (THAAD) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত শেষ হয়ে আসছে।

প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যদি এই সংঘাত দীর্ঘায়িত হয়, তবে অস্ত্রের এই চরম সংকট মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মক চাপে ফেলবে। এর ফলে ঐ অঞ্চলে মোতায়েন করা মার্কিন সেনা ও সামরিক ঘাঁটিগুলো প্রতিপক্ষের আক্রমণের সামনে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই ও এপি (AP)

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত