স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা সেউতা দিয়ে গত কয়েকদিনে দেশটিতে ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী। সাঁতরে ও সীমান্ত প্রাচীর টপকে সেখানে যেতে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের।
শুক্রবার সেউতার নেতা জুয়ান জেসাস ভিসাস এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নতুন করে প্রবেশ করা এ শরণার্থীর সংখ্যা অঞ্চলটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।
সেউতা হলো মরক্কো থেকে ভূমধ্যসাগরে প্রসারিত স্পেনের দখলে থাকা একটি ভূখণ্ড।
সেউতা ও মেনিলা হলো উত্তর মরক্কোর আরেকটি স্প্যানিশ স্বায়ত্তশাসিত শহর, যার মাধ্যমে আফ্রিকার সাথে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত যুক্ত। এ দুটি শহরের প্রতিটিতে প্রায় ৮৫ হাজার মানুষ বাস করে।
ইউরোপে পৌঁছানোর চেষ্টায় থাকা অভিবাসীদের সীমান্ত পার হওয়ার প্রচেষ্টা উভয় শহরেই মাঝে মাঝে বেড়ে যায়, কিন্তু এক দিনে ৫০ হাজার জনের সীমান্ত পার হওয়ার ঘটনা নজিরবিহীন।
মরক্কোর সীমান্তের সাথে লাগোয়া শহর হলো সেউতা। স্পেনের মূল ভূখণ্ড সাগরের ওই প্রান্তে হলেও সেউতা ঐতিহাসিকভাবে স্পেনেরই অংশ। সেউতা ও স্পেনের মধ্যে বয়ে গেছে জিব্রাল্টার প্রণালি।
এসব মানুষ মূলত ইউরোপে প্রবেশের জন্য সেউতাতে ঢুকছেন। সেউতাতে প্রবেশের মাধ্যমে তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চলে প্রবেশ করেছেন।
সূত্র : রয়টার্স