আলজাজিরার বিশ্লেষণ

ট্রাম্পের দম্ভের আগুনে পানি ঢালার চেষ্টা সৌদি যুবরাজের

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক ফোনালাপ ছিল শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন সৌদি বিশ্লেষক আবদুল আজিজ আলঘাশিয়ান।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গালফ ইন্টারন্যাশনাল ফোরামের এই ফেলো বলেন, যুদ্ধবিরতি কার্যকর হবে কি না, তা নিয়ে এখনো যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনা আরেক দফা বাড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সৌদি আরব উদ্যোগ নিয়েছে।

তার মতে, এই পদক্ষেপের মাধ্যমে রিয়াদ পুরো অঞ্চলের কাছেও একটি বার্তা দিতে চেয়েছে যে তারা উত্তেজনা নয়, বরং সংলাপ ও উত্তেজনা প্রশমনের পক্ষেই অবস্থান করছে।

আলঘাশিয়ান বলেন, সৌদি নেতৃত্ব বুঝতে পারছে যে পরিস্থিতি আবারও সংঘাতে রূপ নিতে পারে। তবে তারা যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির গতি কমিয়ে নিজেদের এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ওপর আরও কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়।

তিনি আরও বলেন, ট্রাম্পের অবস্থান প্রায়ই পরিবর্তিত হলেও সৌদি আরব তার ব্যক্তিগত মনোভাব বিবেচনায় নিয়ে কূটনৈতিক কৌশল গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে হোয়াইট হাউসে পাঠানো হয়েছিল, যা ট্রাম্পের ব্যক্তিগত মনোভাব ইতিবাচক রাখার একটি প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন