দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা-বিস্ফোরণ

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৫:০৫ এএম

কূটনৈতিক আলোচনার আবহেই উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ লেবাননের সীমান্ত পরিস্থিতি। ইতালির রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যকার নতুন দফার শান্তি বৈঠক শুরুর দিনেই এক অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ন্যাশনাল নিউজ এজেন্সি' (এনএনএ)-এর বরাতে জানা গেছে, দক্ষিণ লেবাননের হাদ্দাতা শহরে বুধবার এক 'বিশাল বিস্ফোরণ' ঘটিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রোমে যখন দুই দেশের প্রতিনিধিরা টেকসই সমাধানের পথ খুঁজছেন, ঠিক তখনই এই সেনা অভিযান নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

উল্লেখ্য, গত জুন মাসে হওয়া একটি রূপরেখা চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই রোম বৈঠকের আয়োজন করা হয়। ওই চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে।

তবে মূল আলোচনার প্রথম দিনেই সীমান্তে বিস্ফোরণের ঘটনা নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

HN
আরও পড়ুন