পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভ ও নির্বাচনের খবর সম্প্রচার করার পর কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সেখানে বাধার মুখে পড়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা জারি না করলেও, ব্যবহারকারীরা দেশটিতে আল জাজিরার ইংরেজি ওয়েবসাইটে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করছেন।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার এই প্রতিবেদনের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে একপেশে খবর প্রকাশের অভিযোগ তুলেছে।
ইসলামাবাদ দাবি করেছে, বিশেষ কিছু কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে নির্বাচন প্রক্রিয়াকে নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে আল জাজিরা ‘হলুদ সাংবাদিকতা’ (ইয়েলো জার্নালিজম) করছে।
অন্যদিকে, কাশ্মীরে মুক্ত সাংবাদিকতায় বাধা, ইন্টারনেট ব্ল্যাকআউট ও সাংবাদিকদের আটক করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
সংস্থাটি অবিলম্বে স্বাধীন সাংবাদিকতার ওপর সব ধরনের দমন-পীড়ন বন্ধ করার জন্য পাকিস্তান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ১ আগস্ট থেকে ইসলামাবাদ থেকে নিখোঁজ রয়েছেন রাজি তাহির ও মোহাম্মদ সাইফ নামে দুই স্বাধীন সাংবাদিক।
এর পাশাপাশি কাশ্মীরি সাংবাদিক রাজা ইকরামকেও সাময়িকভাবে আটক করা হয়েছিল। সিপিজে নিখোঁজ সাংবাদিকদের সন্ধান ও আইনি সুরক্ষার দাবি জানিয়েছে।
উল্লেখ্য, গত ৫ জুন থেকে আজাদ কাশ্মীর অঞ্চলে দফায় দফায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সীমিত করে রাখা হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি (NDTV)
পাকিস্তানে ১৮ লাখ রুপিতে বিক্রি বিরল প্রজাতির এক ছাগল!
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ
বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলা, ১২ জেলে আহত
ইহুদিবিদ্বেষ বরদাশত নয় : কড়া সতর্কবার্তা ট্রাম্প প্রশাসনের
সৌদির 'ওয়াফা' ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, সমুদ্রপথে তীব্র উত্তেজনা
শান্তিবাদী নীতি ত্যাগ করে ‘যুদ্ধের পথে’ জাপান
হরমুজ দ্রুত খুলে না দিলে ইরানকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
উলিপুরে সাংবাদিকে মারধরের অভিযোগ