চীন সফরে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:২৭ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত যখন চরম রূপ নিয়েছে, ঠিক তখনই গুরুত্বপূর্ণ সফরে চীন যাচ্ছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আল হুসেইন। 

মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়া এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠক করবেন।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংকট আরও ঘনীভূত হওয়ায় মার্কিন মিত্র জর্ডান ভৌগোলিক ও রাজনৈতিকভাবে উভয় সংকটে পড়েছে। গত মাসে দু'পক্ষের লড়াই নতুন করে শুরু হলে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান, যার জবাবে পরবর্তীতে পাল্টা শক্তিশালী হামলা চালায় ওয়াশিংটন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলমান এই সফরে পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক আস্থা বাড়াতে আলোচনা হবে। 

১৯৯৯ সালে ক্ষমতারোহণের পর এটি জর্ডানের বাদশাহর নবম বেইজিং সফর, যেখানে তিনি সাংহাই ও শেনঝেন শহরও পরিদর্শন করবেন।

তথ্যসূত্র: বার্তা সংস্থা এএফপি (AFP)

HN
আরও পড়ুন