মক্কায় ভারী বৃষ্টির আভাস, রেড অ্যালার্ট জারি

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম

মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কবার্তা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

বুধবার (২৬ আগস্ট) সংস্থাটির পূর্বাভাসের পর দেশটির সিভিল ডিফেন্স এক জরুরি বিজ্ঞপ্তিতে এই লাল সতর্কতা জারি করে।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় মক্কার বাসিন্দাদের আবহাওয়া সংক্রান্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সাধারণ মানুষকে প্লাবিত এলাকা, পাহাড়ি ঢালের নদী বা নালা এবং বাঁধের কাছাকাছি না যাওয়ার জন্য কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক রূপ নিতে পারে—এমন শঙ্কা থেকেই এই রেড অ্যালার্ট জারি করা হলো।

মক্কা প্রদেশে গত কয়েক দিন ধরেই আবহাওয়া দুর্যোগপূর্ণ এবং থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত এবং আল-কুনফুদাহ প্রদেশে ভারী বর্ষণ, প্রবল বাতাস, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সাথে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছিল সৌদি আবহাওয়া বিভাগ।

সূত্র: আনাদোলু এজেন্সি

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত