রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে বাংলাদেশীসহ নিহত ১৫

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১২:৩৯ এএম

রাশিয়ার আমুর অঞ্চলে ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিকও রয়েছেন। এ ঘটনায় আরো এক বাংলাদেশী নিখোঁজ এবং সাতজন গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন

 

দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা যায়, মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে রাশিয়ার আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে থাকা ওই গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা (টেস্টিং) করার সময় পাইপ ফেটে হঠাৎ আগুন ধরে যায়। একপর্যায়ে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

 

এ ঘটনায় নিহত বাংলাদেশীর নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জে। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় রাশিয়ায় পাড়ি জমানো জাকিরের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

 

দুর্ঘটনার পর রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। হতাহত বাংলাদেশী নাগরিকদের পরিচয় শনাক্ত, আহতদের চিকিৎসা নিশ্চিত এবং নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

HN
আরও পড়ুন