ডোনাল্ড ট্রাম্প

হরমুজ ইস্যুতে ইরানের বৈঠক নিয়ে ভাবনা নেই

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম

আয়ারল্যান্ড সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে উপসাগরীয় দেশগুলো ও ইরানের আসন্ন বৈঠক নিয়ে তার কোনো ভাবনা নেই। ওমানে হতে যাওয়া এই বৈঠক সম্পূর্ণ তাদের নিজেদের ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।

 

চলমান ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প আশা প্রকাশ করেন যে চলতি বছরই, বিশেষ করে নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এই যুদ্ধের অবসান ঘটবে। 

 

তার মতে, যুদ্ধ থামলেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে। তিনি দাবি করেন, ইরান যেকোনো মূল্যে একটা চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে এবং তারা নিয়মিত যোগাযোগ করছে। তবে তিনি কোনো জোড়াতালির চুক্তি করবেন না।

 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার ডিজেল উৎপাদনে হামলা চালানো বন্ধ করার তাগিদ দিয়েছেন ট্রাম্প। তার মতে, এই হামলার কারণেই জ্বালানি ঘাটতি দেখা দিচ্ছে, যার সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতের কোনো সম্পর্ক নেই।

 

সূত্র: টাইমস অব ইসরাইল।

এইচএন
আরও পড়ুন