সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ খুরাইসে অবস্থিত আরামকোর স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।
রোববার হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঘোষণায় জানানো হয়, অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত এই হামলায় আরামকোর নির্দিষ্ট স্থাপনাগুলোয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ থেকে নতুন সামরিক অভিযানের ঘোষণা আসার পরপরই এই হামলার ঘটনা ঘটল।
ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রশাদ আল-আলিমি হুথিদের কবল থেকে দেশের বাকি ভূখণ্ড উদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছেন।
এর আগে তায়েজ ও এডেনের সংযোগকারী প্রধান সরবরাহ রুট বিচ্ছিন্ন করে দিয়ে কৌশলগতভাবে এগিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে রাজধানী সানাসহ ইয়েমেনের বড় একটি অংশ বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।
২০১৪ সাল থেকে ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরব এবং বিপরীতে হুথিদের পেছনে রয়েছে ইরানের সক্রিয় রাজনৈতিক ও সামরিক মদদ।
বিশ্বের অন্যতম ভয়াবহ এই মানবিক সংকট বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালির নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে।
সূত্র: এএফপি।
ইউক্রেনে ভারতীয় ওষুধ কারখানায় রুশ হামলায় নিহত ১
ইন্দোনেশিয়ায় বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো