ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় সৌদি আরবে বসবাসরত ইয়েমেনি নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার নির্দেশনা স্পষ্ট করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে এসব নির্দেশনা জানিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, যেসব ইয়েমেনি নাগরিকের কাছে ইয়েমেনের কোনো পরিচয়পত্র বা পাসপোর্ট নেই, তাদের বিনা মূল্যে ছয় মাসের ভিজিট ভিসা দেওয়া হবে। যাদের ভিজিটর আইডি বা যেকোনো ধরনের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হবে। এ জন্য পাসপোর্ট অধিদপ্তরের কার্যালয়ে সশরীরে যাওয়ার প্রয়োজন হবে না; অনলাইনেই মেয়াদ বাড়ানো যাবে।
এছাড়া যেসব ইয়েমেনি নাগরিকের আবাসন অনুমতির মেয়াদ শেষ হয়েছে, তাদের ভ্রমণসংক্রান্ত নথিপত্র বৈধ থাকলে নতুন নিয়োগকর্তার কাছে কাজের অনুমতি স্থানান্তর করার সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রেও সরকারি কার্যালয়ে যাওয়ার প্রয়োজন হবে না। কাজ থেকে অনুপস্থিত রয়েছেন এমন ইয়েমেনি নাগরিকদেরও ভ্রমণসংক্রান্ত নথিপত্র বৈধ থাকলে তাদের সেবা অন্য কোনো আগ্রহী নিয়োগকর্তার কাছে স্থানান্তরের সুযোগ দেওয়া হবে।
সূত্র: আল-জাজিরা
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ সেনা নিহত
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি?