শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করবে পাকিস্তান-ইরান 

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ এএম

তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত 'কপ৩১' জলবায়ু সম্মেলনের ফাঁকে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় শেহবাজ শরীফ জানান, বৈঠকে উভয় দেশ নিজেদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে।

তিনি জোর দিয়ে বলেন, যেকোনো আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ধারাবাহিক কূটনীতি, পারস্পরিক সংযম ও খোলামেলা আলোচনা অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী শরীফ আরো উল্লেখ করেন, পূর্ব স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে পাকিস্তান কেবল নিজের ভূমিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তরিকভাবে ভূমিকা রাখছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত