ইরানে টানা ১২০ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ কার্যত বিচ্ছিন্ন রয়েছে। দেশটির ইন্টারনেট ব্যবহার এখন স্বাভাবিক সময়ের মাত্র ১ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস।
সংস্থাটির তথ্যমতে, দীর্ঘ সময় ধরে চলা এই ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে দেশজুড়ে অনলাইন যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে।
নেটব্লকস অভিযোগ করেছে, ইরানের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো বর্তমানে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। যারা বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছে সংস্থাটি।
দেশজুড়ে দীর্ঘস্থায়ী এই ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে ইরানের ভেতরে বর্তমানে ঠিক কী পরিস্থিতি চলছে, সে সম্পর্কে নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
মিসাইল পরীক্ষা পর্যবেক্ষণ করলেন কিম জং উন
