ইরানের কোম শহরের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন; স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলায় একাধিক বাড়ি লক্ষ্যবস্তু হওয়ায় হতাহতের আশঙ্কা আরও বাড়ছে।
ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সিকে কোমের ডেপুটি গভর্নর জানান, হামলার সময় সরাসরি তিনটি আবাসিক বাড়িতে আঘাত হানা হয়, ফলে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
তাৎক্ষণিকভাবে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে সময় লাগতে পারে। সূত্র: আলজাজিরা
ক্রমেই জোরালো হচ্ছে ইরানে পারমাণবিক বোমা তৈরির দাবি
