হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। ইরানের প্রভাবশালী ব্যক্তি ও সাবেক আইআরজিসি কমান্ডার মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে ‘জলদস্যুতা’ আখ্যা দিয়ে বলেন, প্রয়োজনে হরমুজকে মার্কিন বাহিনীর জন্য 'কবরস্থানে' পরিণত করা হবে।
তার অভিযোগ, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি কেবল সামরিক তৎপরতা নয়, বরং এটি এক ধরনের কার্যকর অবরোধ, যা আন্তর্জাতিক নৌচলাচল ও জ্বালানি পরিবহনের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। রেজাই আরও বলেন, 'বিশ্বে একমাত্র যুক্তরাষ্ট্রই এমন তথাকথিত ‘জলদস্যু’, যাদের হাতে রয়েছে বিশাল আকারের বিমানবাহী রণতরী', যা দিয়ে তারা নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে।
একই সঙ্গে তিনি জোর দিয়ে দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা কোনো অংশে কম নয়। জলদস্যুদের মোকাবিলা করার মতোই দৃঢ়তা ও প্রস্তুতি তাদের রয়েছে, এবং প্রয়োজনে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংস করার সামর্থ্যও ইরান অর্জন করেছে। তার ভাষায়, 'আপনাদের রণতরী, আপনারা যে শক্তির ওপর নির্ভর করছেন, সবকিছুই কবরস্থানের মুখোমুখি হতে প্রস্তুত থাকুক।'
রেজাই তার বক্তব্যকে আরও জোরালো করতে সাম্প্রতিক একটি ঘটনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, গত মাসে ইস্পাহানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা প্রমাণ করে, ইরান কেবল হুমকি দেয় না, প্রয়োজনে বাস্তব ক্ষেত্রেও তার সক্ষমতা প্রদর্শন করতে পারে। এই উল্লেখ তার বক্তব্যে আরও কঠোর, আরও আক্রমণাত্মক সুর এনে দিয়েছে। সূত্র: আলজাজিরা
নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার দায়ে ইরানে এক ব্যক্তির ফাঁসি
যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয় জাদুঘরে রূপান্তর করবে ইরান