লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। দক্ষিণ ও পূর্ব লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত আটজন নিহত ও আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরেতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।
এর রোববার দক্ষিণ লেবাননের তাইর ফেলসাই, তাইর দেব্বা, আজ-জরারিয়াহ ও জেবশিত এলাকায় এসব হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, জুয়াইয়া গ্রামে পৃথক আরেকটি ইসরায়েলি হামলায় আরও অন্তত তিনজন নিহত হয়েছেন।
একই দিনে দক্ষিণ লেবাননের সোহমোর, রুমিন, আল-কুসাইবাহ, কফর হৌনাহ ও নাকৌরা গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী।
দক্ষিণাঞ্চলীয় শহর টাইর থেকে আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিত্তো বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে হামলা বেড়েছে। তার ভাষ্য, দক্ষিণ লেবাননে আবারও সহিংস একটি দিন কাটছে। যুদ্ধবিরতি কার্যকরের বদলে ইসরায়েল হামলা আরও জোরদার করেছে।
রোববার মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল ‘এলাকা নিয়ন্ত্রণে রাখছে, নিরাপত্তা নিশ্চিত করছে এবং এমন এক শত্রুর বিরুদ্ধে লড়ছে, যারা কৌশলে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে।’
হিজবুল্লাহর আইনপ্রণেতা হুসেইন হাজ হাসসান বলেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা লেবাননকে একের পর এক ছাড় দেওয়ার’ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, ‘প্রতিরোধ বাহিনীকে নিরস্ত্র করার প্রশ্নে শত্রুপক্ষ যা চায়, তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে পুনরায় সংঘাত শুরু হওয়ার পর দেশজুড়ে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৯৮৮ জন নিহত এবং ৯ হাজার ২১০ জন আহত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ৫
ইরানের ক্ষণগণনা শুরু, দ্রুত পদক্ষেপ নেওয়া উচিৎ