লেবাননে সেনা হত্যা পূর্বপরিকল্পিত: হিজবুল্লাহ

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৯:০৩ পিএম

দক্ষিণ লেবাননে লেবানিজ সেনাবাহিনীর একটি যানবাহনে ইসরায়েলি হামলায় তিন সেনা নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি এই ঘটনাকে 'পূর্বপরিকল্পিত ও ইচ্ছাকৃত অপরাধ' হিসেবে আখ্যা দিয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ধারাবাহিকভাবে লেবানিজ জনগণের বিরুদ্ধে চলমান আক্রমণের অংশ, বিশেষ করে দক্ষিণাঞ্চল ও পশ্চিম বেকা এলাকায়।

তারা লেবাননের রাষ্ট্রীয় কর্তৃপক্ষকেও সমালোচনা করেছে। হিজবুল্লাহর দাবি, রাষ্ট্রীয় পর্যায়ে সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থতা এবং ‘ছাড় দেওয়ার নীতি’ এই ধরনের হামলাকে আরও উৎসাহিত করছে।

গোষ্ঠীটি আরও অভিযোগ করে বলেছে, ওয়াশিংটনে আলোচনায় দেওয়া কিছু শর্তের কাছে লেবাননের নীতিনির্ধারকদের নতি স্বীকারের ফলেই পরিস্থিতি আরও জটিল হয়েছে।

তবে একই সঙ্গে তারা লেবানিজ সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে এই হামলাকে 'অন্যায় আগ্রাসন' বলে অভিহিত করেছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন