লেবাননে গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলা জোরদার হওয়ার পর দেশটিতে নিহতের সংখ্যা ৩ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৭১১ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১১ হাজার ৪৮৩ জন।
ক্রমবর্ধমান হামলা ও পাল্টা হামলার মধ্যে লেবাননের বিভিন্ন অঞ্চলে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। বিশেষ করে দক্ষিণ লেবানন এবং বৈরুতের উপকণ্ঠের বেশ কয়েকটি এলাকা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক হামলার মুখে পড়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, হাসপাতাল ও জরুরি সেবার ওপরও চাপ বাড়ছে। দীর্ঘমেয়াদি সংঘাতের ফলে মানবিক পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও সীমান্তজুড়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। সূত্র: আলজাজিরা
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত লেবানন ও পাকিস্তান
'দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে অজুহাত নয়'
হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন